খুঁজুন
                               
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ, ১৪৩৩
           

বন্যার্তদের বাঁচার লড়াইয়ে মানবিক পথচলায় সেপকস, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১৫ লক্ষ টাকা অনুদান

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৬:৫২ অপরাহ্ণ
বন্যার্তদের বাঁচার লড়াইয়ে মানবিক পথচলায় সেপকস, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১৫ লক্ষ টাকা অনুদান

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

দেশে স্মরণকালের ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয়ে দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দেশের সব শ্রেণি-পেশার মানুষ। সেই তালিকায় যুক্ত হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সেনা পরিবার কল্যাণ সমিতি (সেপকস), লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাব। জীবন-মৃত্যুর মাঝখানে দিন কাটানো বানভাসীদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এবার ১৫ লক্ষ টাকার অনুদান ও ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছেন তাঁরা।

মঙ্গলবার (২৭ আগস্ট) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর হাতে সেনা পরিবার কল্যাণ সমিতির পৃষ্ঠপোষক এবং লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান এই অনুদান হস্তান্তর করেন। অনির্বচনীয় মুগ্ধতা ছড়িয়ে সেপকস, লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাব বন্যায় ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষের বাঁচার লড়াইয়ে এভাবেই বাড়িয়ে দিয়েছে গভীর মমত্ববোধ, মহানুভবতা ও উদারনৈতিক মানসিকতা ও মনুষ্যত্বের হাত।

জানা যায়, দুর্যোগ–দুঃসময়ে ঐক্যবদ্ধভাবে বিপন্ন মানবতার পাশে দাঁড়ানোর মহৎ গুণের বারবার বহি:প্রকাশ ঘটিয়েছে সেনা পরিবার কল্যাণ সমিতি (সেপকস), লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাব। প্রতিটি দুর্যোগে আপনাপন সাধ্যানুযায়ী মানবিক কাজে থেকেছেন সক্রিয়। এর আগেও সেনা পরিবার কল্যাণ সমিতি মানবিকতার আনন্দময় পথচলায় চিরায়িত এবং প্রথাগত গণ্ডি পেরিয়ে নিজেদের সমর্পণ করেছে। সেনা পরিবার কল্যাণ সমিতির পৃষ্ঠপোষক এবং লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি সমাজের সর্বস্তরের জনসাধারণকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসতেও তিনি আহবান জানান।

জানা যায়, অর্জন-সাফল্যের বা মর্যাদার তুল্যমূল্যের হিসেবের চেয়েও মানবিকতার অনন্য রেখাচিত্র আঁকতে সম্মানিত পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান এর দিকনির্দেশনায় সেনা পরিবার কল্যাণ সমিতির প্রতিটি সদস্য কাজ করছেন নিরলস-অবিরাম। ঠিক যেন তাঁরা পূর্ণ করতে চান নিজেদের হৃদয়পুরের মানবিক বৃত্তটিকে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দেশের সকল সেনানিবাসে সেনা পরিবার কল্যাণ সমিতি, লেডিস ক্লাব এবং চিলড্রেন ক্লাবের সদস্যরা স্বেচ্ছায় স্ব-প্রণোদিত হয়ে ত্রাণ সামগ্রী, নগদ অর্থ, জামা কাপড়, রেশন, ওষুধ, শুকনা খাবার বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নিকট হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সেনা পরিবার কল্যাণ সমিতি, লেডিস ক্লাব এবং চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রীরাসহ সেনাসদরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১:০৫ অপরাহ্ণ
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়

হিজরি ১৪৪৭ সনের পবিত্র জিলকদ মাসের তারিখ নির্ধারণে আজ সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মোকাররমে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সভায় সভাপতিত্ব করবেন।

বাংলাদেশের আকাশে কোথাও জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

কালের আলো/এসএকে

নিজের অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবল নিহত

খুলনা প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১:০৫ অপরাহ্ণ
নিজের অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবল নিহত

খুলনার রেলওয়ে পুলিশ লাইনে ডিউটিরত অবস্থায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার (২য় ফেজ) রেলওয়ে পুলিশ লাইনের অস্ত্রাগার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯)। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পদ্মবিলা এলাকার বাসিন্দা শৈলেন বিশ্বাসের ছেলে।

জানা গেছে, গত বছরের ৩ নভেম্বর তিনি খুলনা রেলওয়ে পুলিশ লাইনে যোগদান করেন। তার স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত সম্রাট বিশ্বাসের ডিউটি নির্ধারিত ছিল। দায়িত্ব পালনকালে ভোর সাড়ে ৪টার দিকে তিনি নিজের ব্যবহৃত চাইনিজ রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে খুলনা রেলওয়ে পুলিশ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ডিউটিরত অবস্থায় মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করার মাধ্যমে সম্রাট বিশ্বাস আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান জানিয়েছেন, পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে, দায়িত্ব পালনরত অবস্থায় একজন পুলিশ সদস্যের এমন মৃত্যুর ঘটনায় সহকর্মীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘিরে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে এবং এর পেছনের কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দিকে নজর রয়েছে।

কালের আলো/ইএম 

 

৬ ম্যাচেও জয়হীন, লজ্জার নজির কলকাতার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১:০০ অপরাহ্ণ
৬ ম্যাচেও জয়হীন, লজ্জার নজির কলকাতার

চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দুঃসময় যেন কাটছেই না। এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। শুক্রবার গুজরাটের কাছে ৫ উইকেটে হারের পর নতুন আরেকটি লজ্জার নজির গড়েছে কলকাতা।

গুজরাটের কাছে হারায় আইপিএলের ইতিহাসে পঞ্চম দল হিসেবে কোনো মৌসুমের প্রথম ৬টি ম্যাচেই জয়হীন থাকল কেকেআর।

প্রথম দল হিসেবে লজ্জার এই নজির গড়েছিল ডেকান চার্জার্স (তৎকালীন নাম)। তারা ২০১২ সালের আইপিএলের প্রথম ৬টি ম্যাচ জিততে পারেনি। দ্বিতীয় দল হিসেবে ২০১৩ সালে দিল্লি ডেয়ার ডেভিলস (তৎকালীন নাম) মৌসুমের প্রথম ছ’টি ম্যাচে জয় পায়নি।

২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেও একই লজ্জার মুখোমুখি হতে হয়েছিল। ২০২২ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ৬টি ম্যাচ জিততে পারেনি। পঞ্চম দল হিসেবে এই তালিকায় নাম উঠল তিনবারের চ্যাম্পিয়ন কেকেআরের।

ইডেন গার্ডেন্সের পাঞ্জাব কিংস ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ১ পয়েন্ট পান রাহানেরা। বাকি পাঁচটি ম্যাচেই হেরেছেন তারা। ফলে মৌসুমের প্রথম ছ’টি ম্যাচে জয় পেল না নাইট শিবির। বাজে ফর্মে পয়েন্ট তালিকায় ১০ নম্বরে রয়েছে শাহরুখের দল।

কালের আলো/এসএকে