খুঁজুন
                               
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২৮ চৈত্র, ১৪৩২
           

পলিথিনমুক্ত বাজার ব্যবস্থাপনা নিশ্চিতে দেশজুড়ে তৎপর পরিবেশ মন্ত্রণালয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১০:০০ অপরাহ্ণ
পলিথিনমুক্ত বাজার ব্যবস্থাপনা নিশ্চিতে দেশজুড়ে তৎপর পরিবেশ মন্ত্রণালয়

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

দেশের বাজারগুলো নিষিদ্ধ পলিথিন ব্যাগে সয়লাব। পলিথিনের সর্বব্যাপ্ত ব্যবহারে বিপন্ন দেশের পরিবেশ ও প্রতিবেশ। মুদি দোকান থেকে শুরু করে মাছ, মাংস, শাকসবজি, ডিম, তরকারি, ফল, মিষ্টিসহ যে কোনো পণ্য পলিথিনের ব্যাগে ভরে দেওয়াই যেন নিয়ম। পলিথিন মাটিতে না পচার কারণে কৃষিজমির উর্বরতাও নষ্ট হয়ে কমে যাচ্ছে ফলন। ২০০১ থেকে ২০০৬ সাল মেয়াদী বিএনপি সরকারের শাসনামলে বাজারগুলোতে পলিথিনমুক্ত করে সাফল্য দেখিয়েছিলেন পরিবেশমন্ত্রী শাজাহান সিরাজ। এরপর বিগত পতিত সরকারের শিথিল নীতির কারণে ফের বাজারে ফিরে পলিথিন। মাইক্রোপ্লাস্টিক পৌঁছে যায় মানুষের মস্তিষ্কে।

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দায়িত্বভার গ্রহণের পরপরই ২০০২ সালে নিষিদ্ধ এই পলিথিন ব্যাগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে তৎপরতা শুরু করেন। নতুন বাংলাদেশ গঠনে পরিবেশ রক্ষায় তিনি সর্বোচ্চ জোর দিয়েছেন। দেশের কাঁচাবাজারসহ খোলাবাজারে গত বছরের ১ নভেম্বর থেকে পলিথিন ও পলিপ্রোপাইলিনের তৈরি ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করে পরিবেশ অধিদপ্তর। পলিথিন উৎপাদন বন্ধ, কাঁচাবাজার, সুপারশপেও পলিথিন নিষিদ্ধের বিষয়ে আগে থেকেই ব্যাপক প্রচারণা চালানো হয়। কিন্তু নির্দেশনা কার্যকর না হওয়ায় অ্যাকশনে যায় মন্ত্রণালয়। পলিথিনের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব চটের বা পাটের ব্যাগকে প্রমোট করা হয়।

শুধু তাই নয়, পলিথিন নিষেধাজ্ঞা কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি পরিবেশ মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় যৌথভাবে পাটজাত দ্রব্যকে প্রণোদিত করার উদ্যোগ গ্রহণ করে। বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশন ও পরিবেশ অধিদপ্তর পৃথক পৃথক মেলার আয়োজন করে। যেখানে সুপারশপ মালিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। পলিথিনের পরিবর্তে কাপড়, কাগজ, পাট বিকল্প হিসেবে উপস্থাপন করা হয় পরিবেশ অধিদপ্তরের মেলায়।

জানা যায়, পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ কমাতে সম্মিলিত প্রচেষ্টাতে বরাবরই জোর দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ অধিদপ্তর ইতোমধ্যেই পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধকরণ কার্যক্রমে স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করেছে। গত মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে একটি অনুষ্ঠানে শতাধিক স্বেচ্ছাসেবকের হাতে সনদপত্র তুলে দেন উপদেষ্টা। ওইদিন তিনি বলেন, ‘পলিথিনবিরোধী কার্যক্রম সফল করতে তরুণদের ব্যাপক অংশগ্রহণ অপরিহার্য। পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগের ব্যবহার বন্ধ করে টেকসই পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। প্রকৃতিকে রক্ষা করতে হলে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। পলিথিনের বিকল্প পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ রেখে যেতে আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।’

সূত্র মতে, পরিবেশ মন্ত্রণালয়ের আহ্বানে উৎপাদক ও বিক্রেতাদের কাক্সিক্ষত সাড়া না মেলায় পলিথিন বন্ধে বিশেষ অভিযান শুরু করা হয়। নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গত বছরের ১ নভেম্বর থেকে দেশব্যাপী পরিচালিত পলিথিন বন্ধে অভিযানের মনিটরিং করছে। মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা ও প্রয়োজনে মাঠ কার্যক্রম পরিদর্শন করছে। এছাড়া পরিবেশ অধিদপ্তরও একটি আলাদা কমিটি গঠন করেছে। অধিদপ্তরের কমিটি প্রতিদিন বিকাল ৫টার পর পরিচালিত অভিযানের তথ্য মন্ত্রণালয়ের কমিটিকে পাঠাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার (২৭ জানুয়ারি) নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের বিরুদ্ধে ভোলা, লক্ষীপুর, রংপুর, খুলনা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, নরসিংদী, নেত্রকোনা, কক্সবাজার, ফেনী এবং ঢাকার গুলশান ও ভাটারা এলাকায় পরিবেশ অধিদপ্তর ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করে। এসকল অভিযানে ১৬টি মামলার মাধ্যমে ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং আনুমানিক ১ হাজার ৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি গুলশান কাঁচাবাজার ও বারিধারা নতুন বাজারসহ বিভিন্ন দোকান মালিককে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের কড়া অবস্থানের মধ্যেই গত রোববার (২৬ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর পুরান ঢাকার চকবাজারের কয়েকটি কারখানায় অভিযান চালায়। ওই অভিযানে পশ্চিম ইসলামবাগের মো. কবির হোসেন ও মো. ইলিয়াছ সরদারের ভাড়া করা বাসা থেকে দুই লাখ ৬৮ হাজার টাকার ৪০ মণ পলিথিন জব্দ করা হয়। জব্দ করা পলিথিন একটি পিকআপে উঠিয়ে ফেরার পথে ১৫০ থেকে ২০০ জন লাঠি, ইট ও লোহার রড দিয়ে আভিযানিক দলের ওপর হামলা চালায়। হামলায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মুহাঃ শওকাত আলী গুরুতর আহত হন। হামলাকারীরা পিকআপ থেকে ৪০ বস্তা পলিথিন ছিনিয়ে নেয়। এ ঘটনায় চকবাজার থানায় পরিবেশ অধিদপ্তর একটি মামলা দায়ের করে। পরে গত দু’দিনে পুলিশ অভিযান চালিয়ে প্রথমে মো. হুমায়ুন কবির ও মো. আরিফুল ইসলাম নামে দুজনকে এবং পরে খোকন, শাহাবুদ্দিন, মো. নাজমুল হাসান উজ্জ্বল ও মো. সুমন নামে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, পরিবেশ অধিদপ্তরের আহত পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মুহাঃ শওকাত আলীর স্বাস্থ্যের খোঁজ নিতে মঙ্গলবার (২৮ জানুয়ারি) তার বাসায় যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন। এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পলিথিন বিরোধী অভিযানে পরিচালকের ওপর হামলাকে নিন্দনীয় বলে উল্লেখ করেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ভিডিও দেখে ইতোমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবশিষ্ট দোষীদেরও আইনের আওতায় আনা হবে।

পরিবেশ উপদেষ্টা আহত পরিচালক ও পরিবারের সদস্যদের তাঁর চিকিৎসার বিষয়ে কথা বলেন এবং প্রয়োজনীয় সকল প্রকার সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, ‘দেশের প্রয়োজনে কাজ করতে গিয়ে বাধা আসবেই। আমাদের নতুন উদ্যমে কাজ চালিয়ে যেতে হবে। অবৈধ পলিথিন উৎপাদন ও বিপননের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।’

কালের আলো/এমএএএমকে

শোক কাটিয়ে শুটিংয়ে রাহুল পত্মী প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ
শোক কাটিয়ে শুটিংয়ে রাহুল পত্মী প্রিয়াঙ্কা

ওপার বাংলার অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক মৃত্যুর শোক কাটিয়ে কাজে ফিরেছেন তার স্ত্রী, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

শুক্রবার (১০ এপ্রিল) তিনি পরিচালক শমীক রায়চৌধুরীর নতুন ওয়েব সিরিজ ‘তারকাটা’-র শুটিংয়ে যোগ দিয়েছেন। বেহালার কাছাকাছি একটি লোকেশনে সিরিজটির দৃশ্যধারণ চলছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, প্রিয়াঙ্কা এই সিরিজের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন এবং তার বিপরীতে রয়েছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। সিরিজটির মাত্র কয়েক দিনের শুটিং বাকি রয়েছে।

শুক্রবারের শুটিংয়ে প্রিয়াঙ্কা অংশ নিলেও আগামী দিনগুলোর শিডিউলে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচালক শমীক রায়চৌধুরী শুটিং শুরুর বিষয়টি নিশ্চিত করলেও বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত থাকায় বিস্তারিত কিছু জানাননি। প্রিয়াঙ্কার পাশাপাশি এদিন দেবেশ রায়চৌধুরী ও আয়ুশ দাসও শুটিংয়ে অংশ নেন।

উল্লেখ্য, সম্প্রতি উড়িষ্যার তালসারিতে একটি ধারাবাহিকের আউটডোর শুটিং চলাকালে অভিনেতা রাহুলের মৃত্যু হয়। এই ঘটনায় প্রিয়াঙ্কা কলকাতা ও তালসারি উভয় জায়গাতেই লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত কয়েক দিন নিজেকে সামলে নেওয়ার জন্য সময় নিলেও বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে একটি বার্তা শেয়ার করেন তিনি। সেখানে তিনি রাহুলের অকাল প্রয়াণকে শুধু শোকের স্মৃতি হিসেবে না রেখে একে বড় কোনো পরিবর্তনের সূচনা হিসেবে দেখার আহ্বান জানান।

কালের আলো/আরডি/এমডিএইচ

দুই বিভাগে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
দুই বিভাগে বৃষ্টির আভাস

দেশের দুই বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের অন্যত্র রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সন্ধ্যা ৬টা থেকে রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

দ্বিতীয় দিন, শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরের ডিমলায় ৩১ মিলিমিটার। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা খুলনার যশোরে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

ডা. শফিকুরকে সালাহউদ্দিন

আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাসের পর বলছেন আমি কিছু বুঝিলাম না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাসের পর বলছেন আমি কিছু বুঝিলাম না

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিল পাস হয়ে যাওয়ার পর যদি বলেন আমি কিছু বুঝিলাম না। যদি আপত্তি দিতে হতো তা উত্থাপনের পর, তারপরে সেকেন্ড রিডিংয়ে বিবেচনার সময়।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন মন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ধন্যবাদ জানাই বিরোধীদলীয় নেতাকে, সব বিরোধীদলীয় সংসদ সদস্যকে; আপনারা যথেষ্ট সহযোগিতা করেছেন। ‘হ্যাঁ’ও বুঝে দিয়েছেন, ‘না’ও বুঝে দিয়েছেন। এই অপরিসীম সহযোগিতার জন্য সরকারি দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, কার্য উপদেষ্টা কমিটি এসব কর্ম নির্ধারণ করছে। বিশেষ কমিটি যেটা আপনি (স্পিকার) করে দিয়েছেন এই আইনগুলো পর্যালোচনা করার জন্য সংসদে বিশেষ এই কমিটিতে আমাদের সংসদ সদস্য জয়নাল আবেদিন সভাপতি ছিলেন। বিরোধী দলের পক্ষ থেকে বেশ কয়েকজন সদস্য ছিলেন। আইনমন্ত্রীসহ সবাই এটা আলোচনা পর্যালোচনা করে যেসব অধ্যাদেশ সর্বসম্মতিক্রমে পাস করার জন্য সিদ্ধান্ত হয় তার মধ্যে এই বিলটাও ছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অর্থবিলসহ আরও কিছু বিলে নোট অব ডিসেন্ট ছিল, আলোচনার দাবি রেখেছিলেন বিরোধীদলীয় সদস্য- সেটি এরই মধ্যে আপনি দুই মিনিটের জায়গায় ১০ মিনিট ১৫ মিনিট, যেভাবে আপনি উপযুক্ত মনে করেছেন আলোচনার জন্য দিয়েছেন।

কালের আলো/এসআর/এএএন