ঈদের দিনে প্রধানমন্ত্রীর ফোন পেয়ে ‘সারপ্রাইজড’ সাংবাদিক আনিস আলমগীর
সদ্য কারামুক্ত সাংবাদিক আনিস আলমগীরকে পবিত্র ঈদুল ফিতরের দিনে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বিশিষ্ট এই সাংবাদিকের স্বাস্থ্যের খোঁজখবর নেন।
শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ফোন পান বলে আনিস আলমগীর নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর ফোন পেয়ে তিনি সারপ্রাইজড জানিয়ে আনিস আলমগীর বলেন, সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। আমি খুব সারপ্রাইজড। তিনি আমাকে ও আমার স্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। কারাগারে থাকার কথা শুনেছেন।
আনিস আলমগীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানিয়েছি। তিনি আজকে ঈদের নামাজে যে সৌহার্দ্য ও সম্প্রীতি দেখিয়েছেন এর জন্য।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে আনিস আলমগীর বলেন, আমি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছি, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তারেক রহমান অতীতে নেতিবাচক রাজনীতি নিয়ে মন্তব্য করেননি।
প্রসঙ্গত, গত বছরের ১৪ ডিসেম্বর রাতে গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদের কথা বলে আনিস আলমগীরকে তুলে নিয়ে যায় এবং পরবর্তী সময়ে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামে একটি প্লাটফর্মের করা সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয় এবং পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলাতেও তাকে অভিযুক্ত করা হয়। গত ১৪ মার্চ তিনি মুক্তি লাভ করেন।
কালের আলো/আরডি/এমডিএইচ



আপনার মতামত লিখুন
Array