Kaler Alo
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:০৭ পিএম

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:০৭ পিএম

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আধুনিক কাতারের রূপকার, প্রজ্ঞাবান ও দূরদর্শী নেতা এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গত ১২ জুলাই ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। জাতীয় সংসদে তাঁর ওপর শোক প্রস্তাব আনা হয়েছে। এছাড়া তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল বুধবার (১৫ জুলাই) দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আগামীকাল ১৫ জুলাই, বুধবার, বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এছাড়া, শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফেরাত কামনায় বুধবার দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

প্রসঙ্গত, প্রয়াত এই নেতা আধুনিক কাতার বিনির্মাণে অসামান্য ভূমিকা রেখেছিলেন এবং সবসময় বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে পাশে ছিলেন। তার মৃত্যুতে ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান শোক জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক জানাতে কাতারে গেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

কালের আলো/জেএন/এমএসআইপি

Link copied!