Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৮:০০ পিএম

ফাইনাল ঘিরে বনানীতে ‘ফ্যান ফেস্ট ২.০’, মঞ্চ মাতাবেন সঞ্জয়

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৮:০০ পিএম

ফাইনাল ঘিরে বনানীতে ‘ফ্যান ফেস্ট ২.০’, মঞ্চ মাতাবেন সঞ্জয়

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল উপলক্ষে দেশের ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন করেছে শাহ্ সিমেন্ট। ‘ফ্যান ফেস্ট ২.০’ শিরোনামের এই আয়োজনে থাকছে সংগীত, বিনোদন এবং বড় পর্দায় ফিফা বিশ্বকাপ ফাইনালের সরাসরি উপভোগের সুযোগ।

রোববার (১৯ জুলাই) রাজধানীর বনানী কামাল আতাতুর্ক পার্কে (বনানী পূজা মাঠ) অনুষ্ঠিত হবে ‘ফ্যান ফেস্ট ২.০, পাওয়ার্ড বাই শাহ্ সিমেন্ট’। বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচকে ঘিরে আয়োজিত এই অনুষ্ঠানে ফুটবলপ্রেমীদের জন্য রাখা হয়েছে নানা আকর্ষণ।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি সংগীতশিল্পী সঞ্জয়ের লাইভ পারফরম্যান্স। রাত সাড়ে ১১টায় মঞ্চে উঠবেন তিনি এবং বিশ্বকাপ ফাইনাল শুরুর আগ পর্যন্ত দর্শকদের মাতিয়ে রাখবেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংগীতকে তুলে ধরা এই শিল্পী তাঁর ব্যতিক্রমধর্মী পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করবেন বলে আয়োজকদের প্রত্যাশা।

শাহ্ সিমেন্ট জানিয়েছে, বিশ্বকাপের বৈশ্বিক উন্মাদনা ও সংগীতকে একসঙ্গে উদযাপন করে দর্শকদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সঞ্জয়ের পরিবেশনার পাশাপাশি ‘ফ্যান ফেস্ট ২.০’-এ থাকছে বিভিন্ন ফ্যান এনগেজমেন্ট কার্যক্রম, আকর্ষণীয় গিভঅ্যাওয়ে, ফুড স্টল এবং বড় পর্দায় বিশ্বকাপ ফাইনালের সরাসরি সম্প্রচার।

আয়োজকদের দাবি, এটি দেশের অন্যতম বৃহৎ বিশ্বকাপ ফাইনাল স্ক্রিনিং আয়োজন হতে যাচ্ছে। ফুটবলপ্রেমীদের বনানী কামাল আতাতুর্ক পার্কে উপস্থিত থেকে ফুটবল ও সংগীতের এই মিলিত উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে শাহ্ সিমেন্ট।

কালের আলো/এসএ

Link copied!