Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২, ২০২৬, ১১:১২ এএম

অস্ট্রেলিয়ায় রুনা লায়লা, দুই স্টেজ শোতে মাতাবেন প্রবাসী দর্শকদের

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২, ২০২৬, ১১:১২ এএম

অস্ট্রেলিয়ায় রুনা লায়লা, দুই স্টেজ শোতে মাতাবেন প্রবাসী দর্শকদের

প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। দুটি স্টেজ শোতে অংশ নিতে গত ২৮ জুলাই দেশটিতে পৌঁছান উপমহাদেশের এই কিংবদন্তি শিল্পী।

অস্ট্রেলিয়া সফরে ইতোমধ্যে প্রথম শো সম্পন্ন করেছেন রুনা লায়লা। সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি তাঁর জনপ্রিয় গান পরিবেশন করেন। দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ায় ফিরে দর্শকদের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন বলে জানান এই শিল্পী।

আগামী ৮ আগস্ট মেলবোর্নের রিসাইটেল সেন্টারে অনুষ্ঠিত হবে তাঁর দ্বিতীয় স্টেজ শো। সেখানে রুনা লায়লা তাঁর দীর্ঘ সংগীতজীবনের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। আয়োজকেরা আশা করছেন, প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশের সংগীতপ্রেমীরাও এই আয়োজনে অংশ নেবেন।

অস্ট্রেলিয়া সফর নিয়ে রুনা লায়লা বলেন, বহু বছর পর আবারও এই দেশে আসতে পেরে তাঁর খুব ভালো লাগছে। প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ায় এসে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সময় কাটানোর সুযোগকে তিনি বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন।

তিনি বলেন, “সবকিছু মিলিয়ে ভীষণ ভালো লাগছে। আশা করছি, প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের সঙ্গে দারুণ সময় কাটবে। যারা আমাকে এখানে নিয়ে আসার জন্য অনেক পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

দীর্ঘ সংগীতজীবনে রুনা লায়লা অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। বাংলা গানের পাশাপাশি উর্দু, হিন্দি ও অন্যান্য ভাষাতেও তাঁর রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তাঁর কণ্ঠের মাধুর্য ও স্বতন্ত্র গায়কী এখনো সংগীতপ্রেমীদের কাছে সমানভাবে আকর্ষণীয়।

অস্ট্রেলিয়ার দুটি অনুষ্ঠান শেষে আগামী ১২ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে রুনা লায়লার। এই সফরের মাধ্যমে প্রবাসী দর্শকদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করছেন আয়োজকেরা।

কালের আল/এসএ

Link copied!