Kaler Alo
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

রাজশাহী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬, ০৫:১৩ পিএম

নেসকো কেন, কোনো কিছুই রাজশাহী থেকে যাবে না: ভূমিমন্ত্রী

রাজশাহী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬, ০৫:১৩ পিএম

নেসকো কেন, কোনো কিছুই রাজশাহী থেকে যাবে না: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেছেন, ‘রাজশাহীর প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে। কোন কন্ট্রাক্টর কোথায় কী বলল তাতে কিছু যায় আসে না। নেসকো কেন, রাজশাহীর কোনো প্রতিষ্ঠান কোথাও যাবে না।’

বুধবার ( ৫ আগস্ট)) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, ‘এটি হচ্ছে এখানে কয়েকজন যারা চাকরি করে, কিছু কিছু আছে যারা ফ্যাসিস্টদের দালাল, তারা এটা নিয়ে একটি ষড়যন্ত্র করতে পারে। আর কে কী বলল, কোন কন্ট্রাক্টর... নো, দিস ইজ রাজশাহী।’

মন্ত্রী আরও বলেন, ‘রাজশাহীর সব প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে। নেসকো কেন, কোনো কিছু রাজশাহী থেকে যাবে না। রাজশাহী হবে ফার্স্ট। আমার কাছে মন্ত্রিত্ব, এমপি, মেয়র বড় জিনিস নয়। এই মাটিতেই আমার জন্ম। এই মাটিতেই আমার মৃত্যু হবে। এটিই আমার আকাঙ্খা, এটিই আমার চাওয়া। আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন। আর এগুলো... কোন কন্ট্রাক্টর, কোথায় কী বলল তাতে কিছু আসে যায় না।’

জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদসহ পুলিশ-প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!