খুঁজুন
                               
, ,
           

সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত চালাচ্ছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত চালাচ্ছে: রিজভী

দেশে গ্যাস, হাম ও ডেঙ্গুসহ সব ধরনের সংকট সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন রিজভী।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেছেন, তারেক রহমান তার অঙ্গীকার মোতাবেক জনগণকে প্রাধান্য দিয়ে কাজ করছেন। কিন্তু সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

অতীতের অভিজ্ঞতার কথা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েও তাকে ব্যর্থ করতে নানা চক্রান্ত হয়েছে। এখনও তেমন চক্রান্ত হচ্ছে।

কালের আলো/এসএকে

প্রতারণার মামলায় সালমান খান ও তাঁর বোন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ২:৫১ অপরাহ্ণ
প্রতারণার মামলায় সালমান খান ও তাঁর বোন

বলিউড অভিনেতা সালমান খান ও তাঁর বোন আলভিরা খান অগ্নিহোত্রীকে একটি প্রতারণার মামলায় সমন জারি করেছেন চণ্ডীগড়ের একটি জেলা আদালত। একই মামলায় ‘স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড’-এর পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৫ অক্টোবর সালমান, আলভিরা ও মামলার অন্যান্য অভিযুক্তদের স্বশরীরে উপস্থিত হয়ে অভিযোগের জবাব দিতে হবে।

মামলাটি করেছেন চণ্ডীগড়ের ব্যবসায়ী অরুণ গুপ্ত। তাঁর অভিযোগ, ‘বিয়িং হিউম্যান’ ব্র্যান্ডের গয়নার শোরুম খোলার জন্য তাঁকে লাভজনক ব্যবসার আশ্বাস দেওয়া হয়েছিল। সালমান খানের জনপ্রিয়তা ও ‘বিয়িং হিউম্যান’ ব্র্যান্ডের গ্রহণযোগ্যতার ওপর আস্থা রেখে তিনি এই ব্যবসায় বিনিয়োগ করেন।

অরুণ গুপ্তের দাবি, শোরুম প্রতিষ্ঠা ও ব্যবসা পরিচালনার জন্য তিনি প্রায় ৩ কোটি রুপি বিনিয়োগ করেন। এর মধ্যে শোরুম তৈরিতেই খরচ হয় প্রায় ১ কোটি রুপি।

তাঁর অভিযোগ, চুক্তির শর্ত অনুযায়ী নিজের দায়িত্ব পালন করলেও শোরুম চালুর পর প্রতিশ্রুত ব্যবসায়িক সহায়তা পাননি। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ‘বিয়িং হিউম্যান’ গয়না সরবরাহকারী প্রতিষ্ঠান কার্যত বন্ধ হয়ে যাওয়ায় নতুন পণ্য সরবরাহ বন্ধ হয়ে যায় এবং তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন।

অরুণ গুপ্ত আরও অভিযোগ করেন, ব্যবসার সম্ভাবনা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়ে তাঁকে বিনিয়োগে উৎসাহিত করা হয়েছিল। তিনি জানান, ২০২১ সালে প্রথম পুলিশের কাছে অভিযোগ করলেও দীর্ঘ সময় কোনো সমাধান না পাওয়ায় আদালতের দ্বারস্থ হন।

তবে অভিযোগ অস্বীকার করেছে ‘বিয়িং হিউম্যান জুয়েলারি’র সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান। তাদের দাবি, ২০১৮ সালের ওই ব্যবসায়িক চুক্তির সঙ্গে সালমান খান বা আলভিরা খান অগ্নিহোত্রীর সরাসরি কোনো সম্পর্ক ছিল না।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ২০১৫ সালে সালমান খান ফাউন্ডেশন শুধু ‘বিয়িং হিউম্যান’ নাম ব্যবহারের লাইসেন্স দিয়েছিল। গয়না তৈরি, বিপণন, সরবরাহ ও বিক্রির সম্পূর্ণ দায়িত্ব ছিল লাইসেন্সধারী প্রতিষ্ঠান ‘স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড’-এর।

এদিকে আদালতের সমন জারির পর এখনো সালমান খান বা আলভিরার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আগামী ৫ অক্টোবর শুনানিতে মামলার পরবর্তী অগ্রগতি স্পষ্ট হবে।

অন্যদিকে, সালমান খান বর্তমানে তাঁর নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। পরিচালক ভামশি পেড্ডিপল্লির ‘এসভিসি ৬৩’ ছবিতে তাঁকে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারার বিপরীতে। পাশাপাশি অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিতেও অভিনয় করছেন তিনি।

কালের আলো/এসএ

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠিয়েছে সংসদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ২:৪৬ অপরাহ্ণ
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠিয়েছে সংসদ

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে জাতীয় সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনে (ইসি) ভোটার তালিকা পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) এই তালিকা পাঠানো হয়।

নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয় ইসিকে। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করে নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। সংসদ সদস্যের গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে।

এই ভোটে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত আইন ও সংবিধান অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

এর আগে সোমবার (৩ আগস্ট) নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ বলেন, আমরা ভোটার তালিকার জন্য পার্লামেন্ট সেক্রেটারিয়েটে অনুরোধ করেছি। ভোটার তালিকা পাওয়ার পরে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এবং শিডিউল এই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে।

গত ২৪ জুলাই পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে ইসি। ইতোমধ্যে নিয়ম অনুযায়ী সংসদের স্পিকারের সঙ্গে বৈঠকও করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে গণ্য হন।

কালের আলো/এসএকে

মিরাজের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রস্তুতি ম্যাচে লড়াইয়ে ফিরল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ২:৪০ অপরাহ্ণ
মিরাজের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রস্তুতি ম্যাচে লড়াইয়ে ফিরল বাংলাদেশ

অস্ট্রেলিয়া সফরের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতায় চাপে পড়ে সফরকারীরা। তবে দুর্দান্ত দায়িত্বশীল এক সেঞ্চুরি করে দলকে বড় বিপর্যয় থেকে রক্ষা করেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু ইনিংসের শুরুতেই ধাক্কা খায় দল। কোনো রান যোগ হওয়ার আগেই তানজিদ হাসান তামিম শূন্য রানে আউট হন। ৮ বল খেলে হ্যানো জ্যাকবসের বলে স্যাম কন্সটাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দলীয় ৭ রানে হারায় প্রথম উইকেট।

অন্য ওপেনার সাদমান ইসলাম কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও ইনিংস বড় করতে পারেননি। ৪৭ বলে ৪টি চারের সাহায্যে ৩১ রান করে কোরি রকিচোলির শিকার হন তিনি।

এরপর মুমিনুল হক ৫৮ বল মোকাবিলা করেও মাত্র ১৬ রান করেন। অভিজ্ঞ মুশফিকুর রহিম ৪ বল খেলে রানের খাতা না খুলেই বিদায় নেন। লাঞ্চের পর অধিনায়ক শান্তও ৫৩ বলে ৩৭ রান করে আউট হলে আরও চাপে পড়ে বাংলাদেশ।

মিডল অর্ডারে অমিত হাসান ৬১ বলে ১৫ এবং সৌম্য সরকার ৩৬ বলে ১৬ রান করে ফিরলে সফরকারীদের ব্যাটিং লাইনআপ কার্যত ধসে পড়ে।

দলের এমন সংকটময় মুহূর্তে দায়িত্ব কাঁধে তুলে নেন মেহেদী হাসান মিরাজ। এক প্রান্ত আগলে রেখে লেজের সারির ব্যাটারদের নিয়ে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। ধৈর্য ও আক্রমণাত্মক ব্যাটিংয়ের মিশেলে খেলেন অনবদ্য এক ইনিংস।

শেষ পর্যন্ত ৭৫.৫ ওভারে ২৬৩ রানে অলআউট হয় বাংলাদেশ। তবে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মিরাজ। ১৪১ বল মোকাবিলা করে ১১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১০৯ রানের দারুণ এক ইনিংস খেলেন এই অলরাউন্ডার। তাঁর এই লড়াকু শতকেই সম্মানজনক সংগ্রহ পায় বাংলাদেশ।

কালের আলো/এসএ