খুঁজুন
                               
, ,
           

প্রথমবারের মতো দেশব্যাপী শুরু হচ্ছে নৌযান শুমারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
প্রথমবারের মতো দেশব্যাপী শুরু হচ্ছে নৌযান শুমারি

নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকর নৌপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো নৌযান শুমারি ২০২৬’পরিচালনা করা হবে। আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশব্যাপী এই শুমারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর বাংলাদেশ পরিসংখ্যান ভবনে নৌযান শুমারি ২০২৬-এর তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত সমন্বয়কারীদের তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানানো হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সহযোগিতায় এই শুমারি বাস্তবায়িত হচ্ছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এমপি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মো. শফিউল বারী এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. শামীমুল হক।

কর্ণফুলীর ভাঙনে বিলীনের পথে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, আতঙ্কে হাজারো পরিবার

সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, সড়কপথের ওপর চাপ কমাতে নৌপথের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা জরুরি। এই শুমারির মাধ্যমে দেশের নৌযানের প্রকৃত সংখ্যা, ধরন, ব্যবহার ও মালিকানার নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে, যা ভবিষ্যতে নৌ খাতের নীতিনির্ধারণ ও নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, সঠিক নীতি ও পরিকল্পনা প্রণয়নের জন্য নির্ভরযোগ্য পরিসংখ্যানের বিকল্প নেই।

তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, এই কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা অসঙ্গতি দেখা দিলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় পণ্য ও যাত্রী পরিবহনে নৌপথের উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রাশীদ।

বুধবার (১২ আগস্ট) বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় পর্যটন, মানবসম্পদ ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা  বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মালদ্বীপে বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণের জন্য অনুরোধ করেন।

উভয় পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

কালের আলো/এসএকে

শেরপুরে নিখোঁজের ৮ দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার 

শেরপুর প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
শেরপুরে নিখোঁজের ৮ দিন পর অর্ধগলিত  মরদেহ উদ্ধার 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জারুলতলা গ্রামে নিখোঁজের আট দিন পর মাটির নিচে পুঁতে রাখা ধান ব্যবসায়ী বিল্লাল হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারী-পুরুষসহ ১৯ জনকে আটক করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ধান ব্যবসায়ী বিল্লাল হোসেন নিখোঁজ হন। পরে তার পরিবারের পক্ষ থেকে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। নিখোঁজের পর থেকেই তাকে উদ্ধারে তৎপরতা চালায় পুলিশ।

১২ আগষ্ট দুপুরে জারুলতলা গ্রামের একটি খালে মাছ ধরতে যায় স্থানীয় কিছু বালক, তারা সেখানে দুর্গন্ধ অনুভব করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খালের পাশের একটি স্থানে মাটি খুঁড়ে পুঁতে রাখা অবস্থায় বিল্লাল হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন।

মরদেহটি  উদ্ধার করে ময়নাতনদের জন্য প্রেরণ করা হয়।পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত এবং কী কারণে বিল্লাল হোসেনকে হত্যা করা হয়েছে, তা তদন্তের পর জানা যাবে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় জামায়াত আমিরের চিঠি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় জামায়াত আমিরের চিঠি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে তার কাছে চিঠি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ঢাকায় মালয়েশিয়ান হাইকমিশনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে লেখা চিঠিটি বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা বিন ওসমানের কাছে হস্তান্তর করেন।

চিঠিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।

চিঠি হস্তান্তরের সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়।

এসময় বিরোধী দলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

কালের আলো/আরডি/এমডিএইচ