Kaler Alo
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আঙ্কেল, হ্যাপি বার্থ ডে’—শিশুদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬, ১১:৪৭ এএম

নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হলো আরও ৫০০ শয্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬, ১১:৪৭ এএম

নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হলো আরও ৫০০ শয্যা

রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে নতুন ভবনটির উদ্বোধন করেন তিনি।

হাসপাতাল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন ভবনের নির্মাণকাজ শেষ হওয়ার পাশাপাশি অধিকাংশ চিকিৎসা সরঞ্জাম স্থাপনের কাজও সম্পন্ন হয়েছে। নতুন ৫০০ শয্যা যুক্ত হওয়ায় হাসপাতালটির মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে। ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসাকেন্দ্রে পরিণত হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, ১৫ তলা ভবনটির নিচের তিনটি তলা বেজমেন্ট হিসেবে ব্যবহৃত হবে। সেখানে পার্কিংয়ের পাশাপাশি বিভিন্ন সার্ভিস সেকশনের ব্যবস্থা রাখা হয়েছে। ওপরের ১২ তলায় রোগীদের জন্য ওয়ার্ড, অত্যাধুনিক অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিট রয়েছে।

নতুন ভবনে নিবিড় চিকিৎসার জন্য ৪০টি আইসিইউ শয্যা, ২৪টি পোস্ট-অপারেটিভ শয্যা এবং ১১২টি কেবিনের ব্যবস্থা রাখা হয়েছে।

দেশের স্নায়ুরোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ২০০৬ সালে আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। নতুন ভবন চালুর ফলে রোগীদের চিকিৎসাসেবার সুযোগ ও সক্ষমতা আরও বাড়বে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!