Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ০২:৩৪ পিএম

নারায়ণগঞ্জে শিক্ষার্থী সীমান্ত হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ০২:৩৪ পিএম

নারায়ণগঞ্জে শিক্ষার্থী সীমান্ত হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্র মো. ওয়াজেদ সীমান্ত হত্যা মামলায় তিন আসামির সবাইকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৭ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

​মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন— অনিক, আকাশ ও চান্ডি বাবু। রায় ঘোষণার সময় তারা আদালত কক্ষে উপস্থিত ছিলেন।

কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

​মামলার বিবরণ ও রায় থেকে জানা যায়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী ছিলেন ওয়াজেদ সীমান্ত। ২০২৪ সালের ১২ ডিসেম্বর সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হলে নারায়ণগঞ্জের দেওভোগের মিন্নত আলী শাহ সাহেবের মাজারের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও এক হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ ডিসেম্বর রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সীমান্ত দেওভোগ এলাকার মো. আলম পারভেজের ছেলে।

​আদালত সূত্র জানায়, এই চাঞ্চল্যকর হত্যা মামলায় মোট ২৭ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আজ এ রায় ঘোষণা করলেন। দণ্ডপ্রাপ্ত তিন আসামির বিরুদ্ধে পূর্বেও একাধিক ছিনতাই, হত্যা ও মাদক মামলা রয়েছে।

বিচার নিশ্চিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহত সীমান্তের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

কালের আলো/আরডি/এমডিএইচ

Link copied!