মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
শুক্রবার (২১ আগস্ট) পাঠানো এক অভিনন্দন বার্তায় ইরানের প্রেসিডেন্ট বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে শুভেচ্ছা জানান। একই সঙ্গে বাংলাদেশ ও ইরানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অভিনন্দন বার্তায় পেজেশকিয়ান বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানে সংসদ সদস্যদের আস্থা মির্জা ফখরুলের দূরদর্শিতা, প্রতিশ্রুতি এবং গণতন্ত্রকে সংহত করার ক্ষেত্রে তার অবদানের প্রতিফলন।
ইরানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের সূচনার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের জন্য স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অগ্রগতির নতুন অধ্যায় শুরু হবে।
বার্তায় তিনি বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ইরানের বহুমুখী সহযোগিতা আরও সম্প্রসারণের পূর্ণ প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
কালের আলো/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array