Kaler Alo
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আঙ্কেল, হ্যাপি বার্থ ডে’—শিশুদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১২:৫৭ এএম

সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস শুল্ক-কর ছাড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১২:৫৭ এএম

সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস শুল্ক-কর ছাড়

নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ছয় মাসের জন্য শুল্ক-কর রেয়াত দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার (৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌরশক্তি উৎপাদনের প্ল্যান্ট স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন পর্যন্ত বিভিন্ন শুল্ক ও কর থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এর আওতায় ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, সম্পূর্ণ রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে ছাড় দেওয়ার কথা রয়েছে।

সরকারের আশা, এ সুবিধার ফলে দ্রুত সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব হবে এবং বিদ্যুৎ ঘাটতির কারণে জনজীবনে সৃষ্ট ভোগান্তি কমবে। পাশাপাশি শিল্প উৎপাদন সচল রাখা ও উৎপাদন ব্যয় কমাতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দ্রুত বাড়ানোর মাধ্যমে বিদ্যুতের চাহিদা পূরণে সহায়তা করবে এ শুল্ক-কর রেয়াত। একই সঙ্গে বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়ার আশা করা হচ্ছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!