৬৪ জেলায় জেলা প্রতিনিধি নেবে ডেইলি অবজার্ভার
দেশের ৬৪ জেলায় জেলা প্রতিনিধি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইংরেজি দৈনিক ডেইলি অবজার্ভার। অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী-পুরুষ প্রার্থীরা ই-মেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন।
এ ছাড়া ডেইলি অবজার্ভারের প্রিন্ট বিভাগে বর্তমানে কর্মরতরাও এই পদে আবেদন করার সুযোগ পাবেন।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ডেইলি অবজার্ভার
পদের নাম: জেলা প্রতিনিধি
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
যোগ্যতা
আবেদনকারীকে অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতায় দক্ষ হতে হবে। দ্রুত ব্রেকিং নিউজ, বিশেষ প্রতিবেদন, বিশেষ ভিডিও নিউজ তৈরি এবং ফেসবুক লাইভ করার সক্ষমতা থাকতে হবে।
সাংবাদিকতায় আগ্রহী ও সংশ্লিষ্ট কাজে দক্ষ প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।
বেতন ও অন্যান্য সুবিধা
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের ই-মেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে। ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম ‘জেলা প্রতিনিধি’ উল্লেখ করতে হবে। সিভির সঙ্গে সদ্য তোলা ছবি সংযুক্ত করতে হবে।
ই-মেইল: multimedia.observerbd@gmail.com
হোয়াটসঅ্যাপ: +৮৮০ ১৫৫০ ৭০৭২৯৬
আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬।
কালের আলো/এসএ


আপনার মতামত লিখুন
Array