পুঁজিবাজারে সূচকের বড় পতন
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৩ সেপ্টেম্বর) পুঁজিবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪১৮ পয়েন্টে অবস্থান করছে।
অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট কমে যথাক্রমে ১০৮৫ ও ২০৭২ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে ৫৭১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
যা আগের কার্যদিবসের চেয়ে ২৭ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৫৪৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
ডিএসইতে ৩৮৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২৭ কোম্পানির, কমেছে ৩৩৬টি এবং অপরিবর্তিত রয়েছে ২১ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানগুলো, এনভয় টেক্সটাইল, সার্প ইন্ডাস্ট্রি, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, মালেক স্পিনিং, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সাউথইস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সায়হাম কটন ও বেক্সিমকো ফার্মা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫০ পয়েন্ট কমে ১৪ হাজার ৭১৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে হাত বদল হওয়া ২০১ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৫টির, কমেছে ১৩৮ এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির কোম্পানির শেয়ার দর।
রোববার সিএসইতে ১৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় পাঁচ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল নয় কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array