Kaler Alo
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৬:৩৫ পিএম

ডাকসু সংগ্রহশালায় ছবি পরিবর্তন নিয়ে ছাত্র ইউনিয়নের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৬:৩৫ পিএম

ডাকসু সংগ্রহশালায় ছবি পরিবর্তন নিয়ে ছাত্র ইউনিয়নের ক্ষোভ

ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি সংযোজন এবং শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটি এ ঘটনাকে ইতিহাস বিকৃতির প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে জিন্নাহর ছবি অপসারণ এবং শেখ মুজিবুর রহমানের ছবি পুনর্বহালের দাবি জানিয়েছে।

সোমবার ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নেতারা বলেন, ধর্মের ভিত্তিতে গঠিত পাকিস্তান রাষ্ট্রের জনক মুহাম্মদ আলী জিন্নাহ তৎকালীন পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাভাষী জনগণের ওপর উর্দু চাপিয়ে দিতে চেয়েছিলেন। ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে তিনি উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার কথা বলেছিলেন। এর প্রতিবাদে তৎকালীন বাংলা ভাষাভাষী জনগণ আন্দোলন গড়ে তোলে এবং রক্তের বিনিময়ে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠা করে।

ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, বাঙালিদের ওপর নিপীড়নের বীজ বপনকারী হিসেবে তারা যাকে উল্লেখ করছেন, তার ছবি ডাকসুর সংগ্রহশালায় স্থান দেওয়ার মাধ্যমে বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে।

শেখ মুজিবুর রহমানের বিষয়ে তারা বলেন, স্বাধীনতার পর তার শাসনামল নিয়ে নির্মোহ পর্যালোচনা হতে পারে। তবে স্বাধীনতার ইতিহাস থেকে তাকে জোর করে মুছে ফেলার চেষ্টা ইতিহাস বিকৃতির শামিল।

এ অবস্থায় ডাকসু সংগ্রহশালা থেকে মুহাম্মদ আলী জিন্নাহর ছবি অপসারণ এবং শেখ মুজিবুর রহমানের ছবি পুনর্বহালের দাবি জানিয়েছে সংগঠনটি।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!