ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণে বিশ্বে চতুর্থ
ঢাকার বাতাসের মান আজ অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য দেখা যায়।
আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, এ সময় ঢাকার বায়ুমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআই) ছিল ১৬৭। এই মাত্রার বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
তালিকায় ২২৫ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। দ্বিতীয় অবস্থানে থাকা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের স্কোর ২০১। ১৬৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। পঞ্চম স্থানে থাকা মালয়েশিয়ার কুচিংয়ের স্কোর ১৫৪।
আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ পর্যন্ত বায়ু সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
এ ছাড়া একিউআই ২০১ থেকে ৩০০ হলে বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
আইকিউ এয়ার বিভিন্ন শহরের বায়ুর মানের তাৎক্ষণিক বা লাইভ সূচক প্রকাশ করে।
কালের আলো/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array