Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১০:৪৩ এএম

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬, মামলা ৬১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১০:৪৩ এএম

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬, মামলা ৬১

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৬১টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৩০, ওয়ারীতে ৮৬, মতিঝিলে ৬৫, তেজগাঁওয়ে ৭৪, মিরপুরে ১৫২, গুলশানে ৪৯, উত্তরা বিভাগে ৩৫ এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ১৯ জন রয়েছেন।

অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এক কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ১৩ হাজার ৮৭০ পিস ইয়াবা, ১৩ দশমিক ৮ গ্রাম হেরোইন এবং ২১০ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়।

এ ছাড়া একটি ম্যাগাজিনসহ খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি, একটি হাতকড়া, দুটি ডিবির জ্যাকেট, একটি অটোরিকশা, তিনটি মোটরসাইকেল, ১৪টি মোবাইল ফোন, দুটি গুলির খোসা, একটি ফয়েল পেপার ও ১৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে তিনজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে এসব অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কালের আলো/এম/এসআইপি

Link copied!