খুঁজুন
                               
, ,
           

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

কুমিল্লা প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৩ অপরাহ্ণ
বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদার ১৩ বছরের নিখোঁজ ছেলে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

কালের আলো/আরডি/এমডিএইচ

বরিশালে অনুষ্ঠিত হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব

সাহিত্য ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ
বরিশালে অনুষ্ঠিত হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব

‘ভক্ত কবীর জাতে জোলা, প্রেমভক্তিতে মাতোয়ালা, ধরেছে সে ব্রজের কালা দিয়ে সর্বস্ব ধন তাই’—ফকির লালন শাহের এই গানের বাণীকে সামনে রেখে বরিশালে অনুষ্ঠিত হয়েছে কবীর-লালন ভাবসংগীত উৎসব।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে লালন বিশ্ব সংঘের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন আর রশীদ।

লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী ও কবীর-লালন গবেষক আবদেল মাননানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জান্নাত শিরীন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপিকা ফয়জুন নাহার শেলী। বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় উৎসবটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কবীর ও লালনের দর্শন এবং তাঁদের ভাবধারা নিয়ে নানা দৃষ্টিকোণ থেকে আলোচনা করেন বক্তারা। তাঁরা বলেন, লালনের দর্শন আজ বিশ্ব দর্শনে পরিণত হয়েছে। তাঁর বাণী মানুষের মধ্যে বিভেদ ভুলে ঐক্য ও মানবতার চেতনা জাগায়। পাশাপাশি সন্ত কবীরের জীবন ও দর্শনও মানুষকে আলোকিত করে।

উৎসবের দ্বিতীয় পর্বে ঢাকা থেকে আগত কবীর-লালন মিউজিক্যাল মিশনের শিল্পীরা কবীরের ১০টি এবং লালনের ১০টি সংগীত পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় উৎসবে ভিন্ন মাত্রা যোগ হয়।

কালের আলো/এসএ

আইপিওর আগে নতুন এআই মডেল আনতে পারে অ্যানথ্রপিক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৬ অপরাহ্ণ
আইপিওর আগে নতুন এআই মডেল আনতে পারে অ্যানথ্রপিক

শেয়ারবাজারে আসার প্রস্তুতির মধ্যেই নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল বাজারে আনার কথা ভাবছে অ্যানথ্রপিক। বিষয়টির সঙ্গে পরিচিত তিনটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সম্ভাব্য নতুন মডেলটির প্রকাশের সময় এখনো নির্ধারণ করা হয়নি। নিরাপত্তা যাচাইসহ বিভিন্ন বিষয় বিবেচনা করছে প্রতিষ্ঠানটি।

অ্যানথ্রপিকের ওপর প্রতিযোগিতামূলক চাপ বাড়ছে। চলতি মাসে ওপেনএআই তাদের নতুন মডেল জিপিটি-৬ অ্যাস্ট্রা উন্মোচনের পর ব্যবসায়িক গ্রাহকদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অ্যানথ্রপিক এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এরই মধ্যে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই এআই উন্নয়নের গতি কিছুটা কমানোর আহ্বান জানিয়েছেন। ১২ সেপ্টেম্বর প্রকাশিত এক লেখায় তিনি বলেন, এআই মডেলের সক্ষমতা যে গতিতে বাড়ছে, নিরাপত্তা ও নিয়ন্ত্রণব্যবস্থা যাতে সেই গতির সঙ্গে তাল মেলাতে পারে, সে জন্য উন্নয়নের গতি ধীর করা প্রয়োজন।

তবে ব্যবসায়িক এআইয়ের বাজারে অ্যানথ্রপিক এখনো উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, জুলাইয়ের শেষে প্রতিষ্ঠানটির বার্ষিক হিসাবে হিসাব করা আয়ের হার ৬৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। একই সময়ে ওপেনএআইয়ের এ হার ছিল ৪০ বিলিয়ন ডলারের বেশি।

অ্যানথ্রপিক ২০২৮ সালে ১৯০ থেকে ২০০ বিলিয়ন ডলার আয়ের পূর্বাভাস দিয়েছে। তবে এটি পূর্ণ বছরের প্রকৃত আয় নয়; বর্তমান আয়ের গতির ভিত্তিতে করা হিসাব ও পূর্বাভাস।

নতুন মডেল তৈরিতে বড় বিনিয়োগের পাশাপাশি লাভজনক হওয়ার চাপও বাড়ছে অ্যানথ্রপিকের ওপর। উচ্চ সুদের হার এবং চীনের তুলনামূলক সস্তা ও উন্মুক্ত-ওজনভিত্তিক এআই মডেলের প্রতিযোগিতার কারণে বিনিয়োগকারীদের নজর এখন এআই প্রতিষ্ঠানগুলোর টেকসই মুনাফা অর্জনের সক্ষমতার দিকেও।

এদিকে অ্যানথ্রপিকের সম্ভাব্য আইপিও নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর পর্যন্ত পিছিয়ে যেতে পারে বলে দুটি সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

কালের আলো/এসএ

সিটি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি

চাকরি ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৯ অপরাহ্ণ
সিটি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি

সিটি ব্যাংক পিএলসি তাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ক্লায়েন্ট কভারেজ (এফআইসিসি) টিমে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার—ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ক্লায়েন্ট কভারেজ’ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার—ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ক্লায়েন্ট কভারেজ
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
পদসংখ্যা:

যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মান ডিগ্রিধারী হতে হবে। ব্যাংকিং খাতে ২ থেকে ৬ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারীর বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

ব্যাংকিং ও ট্রেড ফাইন্যান্স সম্পর্কে মৌলিক জ্ঞান থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি ইংরেজিতে ভালো দক্ষতা, বিশেষ করে ব্যবসায়িক যোগাযোগে পারদর্শিতা, শক্তিশালী ফলোআপ ও সমন্বয় দক্ষতা এবং সম্পর্ক ব্যবস্থাপনার সক্ষমতা থাকতে হবে। এমএস অফিসের এক্সেল, ওয়ার্ড ও পাওয়ার পয়েন্টে দক্ষতাও প্রয়োজন।

দায়িত্ব

নিয়োগপ্রাপ্ত ব্যক্তি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং ট্রেড ফাইন্যান্স–সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রমে এফআইসিসি টিমকে সহায়তা করবেন। এলসি ইস্যুকারী ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পেশাদার সম্পর্ক বজায় রাখাও তাঁর দায়িত্বের অংশ হবে।

এ ছাড়া সিটি ব্যাংকের হংকং সাবসিডিয়ারির মাধ্যমে এলসি রুটিং, বিলের ব্যাংক স্বীকৃতি, মেয়াদ শেষে বিল নিষ্পত্তি, ট্রেড ডকুমেন্ট সংগ্রহ ও সরবরাহ এবং সুইফট–সংক্রান্ত বিষয় সমন্বয় করতে হবে। বকেয়া বিল পর্যালোচনা এবং এফআইসিসি টিম ও সিটি এইচকেতে নিয়মিত প্রতিবেদন পাঠানোর দায়িত্বও থাকবে।

গ্রাহক ও ব্যাংকের তথ্যের গোপনীয়তা রক্ষা করাও পদটির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

বেতন ও আবেদন

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬।

আবেদনের বিস্তারিত তথ্য ও আবেদন করতে বিডিজবসের নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

কালের আলো/এসএ