Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৯:২৯ এএম

বজ্রবৃষ্টিতে ভোগান্তি, ঢাকার বিভিন্ন এলাকায় পানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৯:২৯ এএম

বজ্রবৃষ্টিতে ভোগান্তি, ঢাকার বিভিন্ন এলাকায় পানি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ভোর থেকে বজ্রসহ বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দিনের শুরুতেই অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীতে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টা পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল।

বৃষ্টির কারণে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল কিছুটা ধীর হয়ে যায়। পাশাপাশি নিউমার্কেট, ধানমন্ডি, জিগাতলা, মালিবাগ, রাজারবাগ ও শান্তিনগর এলাকায় সড়কে পানি জমে থাকতে দেখা গেছে।

টানা বৃষ্টিতে এসব এলাকার পথচারীদের চলাচলেও বিঘ্ন ঘটে। অনেককে বৃষ্টির পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে রাজধানীতে বৃষ্টিপাতের পরিমাণ জানা যায়নি।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

কালের আলো/এমএসআইপি

Link copied!