খলিলুর রহমানের সভাপতিত্বে শুরু জাতিসংঘের সাধারণ বিতর্ক
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সাধারণ বিতর্ক পর্ব শুরু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের পররাষ্ট্রমন্ত্রী ও অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সভাপতিত্বে এ বিতর্ক শুরু হয়।
‘আস্থা পুনরুদ্ধার ও রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং মন্ত্রীরা জাতিসংঘ সদর দপ্তরে সমবেত হয়েছেন।
সাধারণ বিতর্কে বিশ্বজুড়ে শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি পরস্পর সংযুক্ত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করবেন অংশগ্রহণকারী নেতারা।
উদ্বোধনী পর্বে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সংস্থার কার্যক্রম নিয়ে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।
জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
কালের আলো/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array