Kaler Alo
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৪:১০ পিএম

সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারে জোর দিলেন শাহে আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৪:১০ পিএম

সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারে জোর দিলেন শাহে আলম

সরকারি অফিস ও প্রতিষ্ঠানগুলোতে দ্রুত সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় প্রতিমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহারের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে। সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে নিজ নিজ কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করতে হবে।

তিনি জানান, বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের কার্যক্রম শিগগিরই সরেজমিনে পরিদর্শন করা হবে।

সভায় সরকারি অফিস ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে চলমান কার্যক্রম এবং কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

ঢাকায় অবস্থিত অফিসের পাশাপাশি মাঠপর্যায়ের দপ্তর ও প্রতিষ্ঠানগুলোতেও সৌরবিদ্যুৎ ব্যবহারের কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মো. সেলিম ফকির, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ কে এম তারেকসহ মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকার বাইরে অবস্থিত বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা অনলাইনে সভায় যুক্ত হয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!