Kaler Alo
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬, ১০:০৬ এএম

বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিতে সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬, ১০:০৬ এএম

বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিতে সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি)-২০২৬’-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী এ সম্মেলনে যোগ দেন তিনি।

আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) পঞ্চমবারের মতো এ সম্মেলনের আয়োজন করেছে।

আয়োজকরা জানিয়েছেন, এবারের সম্মেলনে শতাধিক দেশের প্রায় ২০০ জন বক্তা, ৩০০-এর বেশি প্রতিনিধি এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দিচ্ছেন। এতে বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধান, কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

সম্মেলনে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ এবং মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারাসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন।

তিন দিনব্যাপী সম্মেলনে ভূ-রাজনীতি ও নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য ও কানেক্টিভিটি, জলবায়ু পরিবর্তন, মানব নিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসনসহ সমসাময়িক আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সম্মেলনে অংশগ্রহণকারী বক্তা ও প্রতিনিধিরা এসব বিষয়ে নিজেদের অভিজ্ঞতা, মতামত ও নীতিগত দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!