খুঁজুন
                               
, ,
           

পাচার করা অর্থ দিয়ে সরকারবিরোধী চক্রান্তের অভিযোগ রিজভীর

ফরিদপুর সংবাদদাতা
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ
পাচার করা অর্থ দিয়ে সরকারবিরোধী চক্রান্তের অভিযোগ রিজভীর

পদ্মা সেতু, মেট্রোরেলসহ বিভিন্ন মেগা প্রকল্পের অর্থ লুটপাট করে পাচার করা হয়েছে এবং সেই অর্থ ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে অসহায় মানুষের মধ্যে নতুন ঘরের চাবি, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

রিজভী বলেন, দেশে ও বিদেশে বসে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাঁর অভিযোগ, পরাজিত ফ্যাসিবাদী শক্তির দোসররা দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি এবং বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

তিনি বলেন, একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে বিএনপি সর্বোচ্চ আসন পেয়ে ক্ষমতায় এসেছে। তবে বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে বলে তিনি দাবি করেন।

রিজভী আরও অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্ক বিমানবন্দরে অসম্মান করার মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকেও তিনি সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেন।

অসহায় মানুষের পাশে থাকার আহ্বান

রিজভী বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো, মৌলিক অধিকার নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। অসচ্ছল পরিবারগুলোর আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে বিভিন্ন মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন দেশ থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে। শিগগিরই এ সংকট কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঘরের চাবি, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণ

অনুষ্ঠানে রিজভী একটি অসহায় পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন। এ ছাড়া ১০টি সেলাই মেশিন এবং চারজন অসহায় মানুষের মধ্যে মোট ১ লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

এ সময় জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেছ আলী ইছা, সদস্যসচিব কিবরিয়া স্বপন, চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্যা, সদস্যসচিব আব্দুল কুদ্দুস বাদশাসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

আইএফআইসি ব্যাংকে চাকরি, আবেদন ২৮ অক্টোবর পর্যন্ত

চাকরি ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
আইএফআইসি ব্যাংকে চাকরি, আবেদন ২৮ অক্টোবর পর্যন্ত

আইএফআইসি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি চীফ ক্রেডিট অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৩ অক্টোবর ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৮ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম ও যোগ্যতা

আইএফআইসি ব্যাংক পিএলসিতে চীফ ক্রেডিট অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। এ পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করা হয়নি। আবেদন করতে হলে প্রার্থীকে ব্যবসা, অর্থায়ন, হিসাববিজ্ঞান, অর্থনীতি, ব্যাংকিং, মার্কেটিং অথবা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি ব্যাংকিং ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা ও বয়সসীমা

চীফ ক্রেডিট অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৫৫ বছর নির্ধারণ করা হয়েছে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এ পদে আবেদন করতে পারবেন।

চাকরির ধরন, কর্মস্থল ও বেতন

এটি পূর্ণকালীন চাকরি। নির্বাচিত প্রার্থীকে ঢাকায় অবস্থিত কর্মস্থলে অফিসে কাজ করতে হবে। এ পদের জন্য বেতন প্রতিযোগিতামূলক শিল্পমান অনুযায়ী নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুসারে অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদনের নিয়ম ও শেষ সময়

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা এবং আবেদন করার জন্য এখানে ক্লিক করুন। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৩ অক্টোবর ২০২৬ থেকে। আবেদনের শেষ সময় ২৮ অক্টোবর ২০২৬। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক পিএলসি
পদের নাম: চীফ ক্রেডিট অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
অভিজ্ঞতা: কমপক্ষে ২০ বছর
বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: ঢাকা
বেতন: প্রতিযোগিতামূলক শিল্পমান অনুযায়ী
আবেদন শুরুর তারিখ: ১৩ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৮ অক্টোবর ২০২৬
আবেদনের মাধ্যম: অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইট: https://ificbank.com.bd

কালের আলো/এসএ

ব্র্যাকে প্রধান শিক্ষক নিয়োগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ
ব্র্যাকে প্রধান শিক্ষক নিয়োগ
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৩ অক্টোবর ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা  ২৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি উৎসব বোনাসসহ সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা

ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। তবে এ পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, তা নির্দিষ্ট করা হয়নি। আবেদন করতে হলে প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা

প্রধান শিক্ষক পদে আবেদনের জন্য প্রার্থীর কমপক্ষে ৩ থেকে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলা ও লেখার দক্ষতা প্রয়োজন। এ ছাড়া কম্পিউটার ব্যবহারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে। বিশেষ করে এমএস অফিস, ইমেইল ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয় প্রার্থীর আবেদনের সুযোগ রয়েছে। তবে বিজ্ঞপ্তিতে বয়সসীমা উল্লেখ করা হয়নি।

কর্মস্থল ও বেতন-ভাতা

ব্র্যাকের প্রধান শিক্ষক পদে নির্বাচিত ব্যক্তিকে বিদ্যালয়ে কাজ করতে হবে। এ নিয়োগের কর্মস্থল হিসেবে বগুড়া, ফরিদপুর, হবিগঞ্জ, ময়মনসিংহ ও পাবনার কথা উল্লেখ করা হয়েছে। প্রার্থীর অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে প্রতিযোগিতামূলক বেতন নির্ধারণ করা হবে। এ ছাড়া উৎসব বোনাসসহ সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন করার নিয়ম ও শেষ তারিখ

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগের বিস্তারিত তথ্য জানা ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদন শুরু হয়েছে ১৩ অক্টোবর ২০২৬ থেকে। আবেদনের শেষ তারিখ ২৯ অক্টোবর ২০২৬। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

এক নজরে ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম ব্র্যাক। পদের নাম প্রধান শিক্ষক (ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়)। পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং প্রয়োজনীয় অভিজ্ঞতা কমপক্ষে ৩ থেকে ৪ বছর। চাকরির ধরন পূর্ণকালীন। কর্মস্থল বগুড়া, ফরিদপুর, হবিগঞ্জ, ময়মনসিংহ ও পাবনা। বেতন অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে উৎসব বোনাসসহ সংস্থার নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা। আবেদন শুরুর তারিখ ১৩ অক্টোবর ২০২৬ এবং শেষ তারিখ ২৯ অক্টোবর ২০২৬। আবেদন করতে হবে অনলাইনে।

কালের আলো/এসএ

সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর বিকেল সাড়ে ৩টায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর বিকেল সাড়ে ৩টায়

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ৯ নভেম্বর বসছে। ওই দিন সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদের এ অধিবেশন আহ্বান করেছেন। আগামী ৯ নভেম্বর বাংলা ১৪৩৩ বঙ্গাব্দের ২৪ কার্তিক, সোমবার বিকেল সাড়ে ৩টায় এ অধিবেশন শুরু হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানো হয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি