Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৬, ০৫:১১ পিএম

আহতদের সেবা দিতে গিয়ে গুলিবিদ্ধ, সেই রীপার পাশে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৬, ০৫:১১ পিএম

আহতদের সেবা দিতে গিয়ে গুলিবিদ্ধ, সেই রীপার পাশে তারেক রহমান

২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহতদের স্বেচ্ছায় প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে নিজেই গুলিবিদ্ধ হয়েছিলেন নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজ। শরীরে ৪৭টি সীসার ছররা ও দুটি রাবার বুলেটের আঘাত নিয়ে সেই থেকে শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়ছেন তিনি। তাঁর ডান চোখের কোটরে গুরুতর আঘাত লাগে, আর একটি বুলেট আটকে যায় মস্তিষ্কের ১৪ সেন্টিমিটার গভীরে। এবার এই জুলাইযোদ্ধার খোঁজখবর নিতে নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে রীপা গোমেজের বর্তমান শারীরিক অবস্থা ও জীবনসংগ্রাম নিয়ে তৈরি একটি তথ্যচিত্র নজরে আসার পর তারেক রহমান তাঁর খোঁজ নেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর মধ্যবাড্ডায় রীপার বাসায় যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল।

রীপার বাসায় ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদল

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। এ সময় তাঁরা রীপা ফ্রান্সিসকো গোমেজের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি তারেক রহমানের পক্ষ থেকে তাঁর প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। জানা গেছে, রীপা গোমেজের বর্তমান শারীরিক অবস্থা, চিকিৎসার প্রয়োজনীয়তা ও প্রতিকূলতার মধ্যেও জীবন চালিয়ে যাওয়ার সংগ্রাম নিয়ে একটি ভিডিওচিত্র সম্প্রতি তারেক রহমানের নজরে আসে। ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে এই জুলাইযোদ্ধার খোঁজখবর নিতে তাৎক্ষণিক নির্দেশ দেন। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন এবং ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ অন্যরা।

আহতদের সেবা দিতে গিয়ে নিজেই গুলিবিদ্ধ

রীপা ফ্রান্সিসকো গোমেজ পেশায় একজন নার্স। ২০২৪ সালের ২১ জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরা ব্রিজের কাছে আহত ব্যক্তিদের স্বেচ্ছায় প্রাথমিক চিকিৎসা দিচ্ছিলেন তিনি। অন্যদের চিকিৎসাসেবা দেওয়ার সেই সময়েই গুলিবিদ্ধ হন রীপা। ওই দিন ৪৭টি সীসার ছররা গুলি ও দুটি রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হন তিনি। তাঁর ডান চোখের কোটরে লাগে সবচেয়ে গুরুতর আঘাত। একটি বুলেট মস্তিষ্কের ১৪ সেন্টিমিটার গভীরে আটকে যায়। মুহূর্তের মধ্যে আহতদের সেবা দিতে এগিয়ে যাওয়া এই স্বাস্থ্যকর্মীর নিজের জীবনই কঠিন শারীরিক সংকটের মুখে পড়ে।

দৃষ্টিশক্তির জটিলতা, প্রতিনিয়ত চিকিৎসার চাপ

সেই ভয়াবহ ঘটনার পর থেকে দৃষ্টিশক্তির জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন রীপা। গুলির আঘাতের পরবর্তী প্রভাব তাঁর স্বাভাবিক জীবনযাপনকে কঠিন করে তুলেছে। শারীরিক সীমাবদ্ধতার কারণে কাজের সুযোগও কমে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নিয়মিত চিকিৎসার ব্যয়। একদিকে চিকিৎসা চালিয়ে যাওয়ার প্রয়োজন, অন্যদিকে সীমিত কর্মক্ষমতা ও আয়ের অনিশ্চয়তা—সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটছে তাঁর।

চিকিৎসার খরচ জোগাতে এখনো রোগীদের সেবা

শারীরিক অসুস্থতা ও নানা সীমাবদ্ধতা সত্ত্বেও থেমে নেই রীপার জীবনসংগ্রাম। নিজের চিকিৎসার খরচ জোগাতে এখনো অন্য রোগীদের সেবা করে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন তিনি। যিনি একসময় সংকটের মুহূর্তে আহতদের পাশে দাঁড়িয়েছিলেন, তাঁকেই এখন নিজের চিকিৎসা ও জীবন চালিয়ে নেওয়ার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে। রীপা গোমেজের ঘটনা গণ-অভ্যুত্থানের সময় আহতদের সেবা দিতে গিয়ে নিজেরাই আহত হয়ে পড়া মানুষের ত্যাগ ও পরবর্তী জীবনের বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। গুরুতর আঘাতের দীর্ঘমেয়াদি প্রভাব, চিকিৎসার ব্যয় এবং কর্মজীবনে সীমাবদ্ধতার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে তাঁকে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!