প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে। রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে অবস্থিত পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব উত্থাপিত হওয়ার কথা রয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, বর্তমান মেয়াদেই সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রাথমিক যাচাই-বাছাই ও প্রস্তুতিমূলক কাজ চলছে বলে সম্প্রতি জানিয়েছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানান, বর্তমান সরকারের মেয়াদে আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্যমেলার মাঠে সচিবালয় স্থানান্তর করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রাথমিক যাচাই-বাছাই ও প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে।
মন্ত্রী জানিয়েছিলেন, সচিবালয় স্থানান্তরের বিষয়টি অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা এ বিষয়ে সিদ্ধান্ত দিলে পরবর্তী সময়ে স্থানান্তরের মূল কার্যক্রম শুরু করা হবে। সচিবালয় স্থানান্তরের প্রস্তাব নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হলে এ বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। তবে প্রস্তাবটি অনুমোদন পেয়েছে কি না, স্থানান্তরের কাজ কবে শুরু হবে কিংবা পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কত সময় লাগবে—এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। মন্ত্রিসভার সিদ্ধান্তের ওপরই সচিবালয় স্থানান্তরের পরবর্তী কার্যক্রম নির্ভর করছে।
কালের আলো/এসকে/এমএসআইপি
