Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৬, ০৮:০৩ পিএম

এনসিএলে বরিশালকে ২২৯ রানে গুটিয়ে দিল রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৬, ০৮:০৩ পিএম

এনসিএলে বরিশালকে ২২৯ রানে গুটিয়ে দিল রাজশাহী

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের ম্যাচে রাজশাহী ভেন্যুতে প্রথম ইনিংসে বরিশাল বিভাগকে ২২৯ রানে অলআউট করেছে রাজশাহী বিভাগ। স্বাগতিক দলের বোলার সানজামুল ইসলাম মাত্র ১৫ রান খরচায় ৪ উইকেট নিয়ে বরিশালের ব্যাটিং লাইনআপে ধস নামান।

রোববার (১৮ অক্টোবর) রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বরিশাল বিভাগ। তবে ব্যাটসম্যানদের কেউই বড় ইনিংস খেলতে না পারায় ২২৯ রানেই থামে তাদের প্রথম ইনিংস।

বরিশালের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন আব্দুল্লাহ। এ ছাড়া জাওয়াদ আবরার ৪০ এবং কামরুল রাব্বি ৩৬ রান করেন। রাজশাহীর বোলারদের মধ্যে সানজামুল ইসলাম ১৫ রানে ৪ উইকেট শিকার করেন। শফিকুল ইসলাম ৬১ রান দিয়ে নেন ৩ উইকেট।

বরিশালের ইনিংস শেষ হওয়ার পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় রাজশাহী বিভাগ। দিন শেষে এক উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ২৪ রান। নাইম আহমেদ ১৩ রান এবং হাবিবুর সোহান ৬ রান নিয়ে অপরাজিত রয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন এই দুই অপরাজিত ব্যাটসম্যান। প্রথম ইনিংসে বরিশালের সংগ্রহ টপকে লিড নেওয়াই এখন রাজশাহীর সামনে প্রধান লক্ষ্য।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!