খুঁজুন
                               
বুধবার, ২৭ মে, ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

কঠোর প্রশিক্ষণে গুরুত্ব সেনাপ্রধানের, দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে নির্দেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ১১:০২ অপরাহ্ণ
কঠোর প্রশিক্ষণে গুরুত্ব সেনাপ্রধানের, দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে নির্দেশ

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

বহি:শত্রুর আগ্রাসন রুখে দিতে চান। নিজ নেতৃত্বাধীন সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে উজ্জীবিত-উদ্দীপ্ত করেছেন ‘কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ’ থিওরিতে। বাস্তবধর্মী প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত জ্ঞান ও দক্ষতার উন্নয়ন সাধনকে মোটা দাগে উপস্থাপন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কঠোর প্রশিক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বহি:শত্রুর যেকোন আগ্রাসন প্রতিহত করার দৃঢ় বার্তাই দিচ্ছেন প্রতিনিয়ত। সোমবার (২১ আগস্ট) ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া পরিদর্শনকালেও সেনাপ্রধান বঙ্গবন্ধুর স্বপ্নের আধুনিক ও যুগোপযোগী সেনাবাহিনী গড়ে তুলতে প্রশিক্ষণে গুরুত্বারোপের মাধ্যমে নিজের প্রত্যয়দীপ্ত অঙ্গীকারকে সামনে এনেছেন।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ রামু সেনানিবাসে কর্মরত সেনাসদস্যদের উদ্দেশ্যে দরবারে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কঠোর প্রশিক্ষণের মাধ্যমে সদা প্রস্তুত থাকতে এবং যেকোন প্রাকৃতিক দুর্যোগকালে দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এদিন সেনাপ্রধান রামু সেনানিবাসের ইউনিটসমূহে চলমান বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

এসময় ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কক্সবাজারের এরিয়া কমান্ডার ছাড়াও ঊর্ধ্বতন সেনাকর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে

ঢাকায় কোথায় কখন ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
ঢাকায় কোথায় কখন ঈদের জামাত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে একাধিক ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। জাতীয় ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে।

আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবার মোট পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিট ও ৮টা ৩০ মিনিটে।

এছাড়া সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে।

অন্যদিকে রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) পবিত্র ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৫টা ৪৫ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং তৃতীয় জামাত সকাল ৯টা ৩০ মিনিটে।

এছাড়া গুলশান সোসাইটি জামে মসজিদে সকাল ৮টায় এবং অ্যারোপ্লেন জামে মসজিদে সকাল ৭টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে ঢাকা মহানগরীর শতাধিক ঈদগাহ ও দেড় হাজারের বেশি মসজিদে ঈদের জামাতের আয়োজন রাখা হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে ঢাকার ডিসি-এসপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে ঢাকার ডিসি-এসপি

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট পরিস্থিতি পর্যবেক্ষণে হঠাৎ সাভারের বাইপাইল বাসস্ট্যান্ড পরিদর্শন করেছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) মিজ ফরিদা খানম।

বুধবার (২৭ মে) বাইপাইল বাসস্ট্যান্ডে পৌঁছে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং অতিরিক্ত ভাড়া আদায়, যানবাহন চলাচল ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় না করার নির্দেশ দেন। একই সঙ্গে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেন।

পরে দুপুর সাড়ে ১২টায় তিনি টাকসুর মাঠ গরুর হাট পরিদর্শন করেন। সেখানে কোরবানির পশুর হাটের নিরাপত্তা, ব্যবস্থাপনা ও সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। এরপর রেডিও কলোনি পশুর হাটও পরিদর্শন করেন। দুপুর ১টা ১৫ মিনিটে তিনি সাভারে পৌঁছান।

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে কেরানীগঞ্জের মিলেনিয়াম সিটিতে সুলতানী হাটও পরিদর্শন করেন তিনি।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে জেলা প্রশাসন মাঠে কাজ করছে। কোনো পরিবহন থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি গরুর হাট ও মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

ঢাকার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোথাও অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি বা বিশৃঙ্খলার চেষ্টা হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

 কালের আলো/এসআর/এএএন

ফ্রান্সে গেলেন ড. ইউনূস, পেলেন ভিআইপি প্রোটোকল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
ফ্রান্সে গেলেন ড. ইউনূস, পেলেন ভিআইপি প্রোটোকল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সকালে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। পথে তুরস্কের ইস্তাম্বুলে ট্রানজিট নিয়ে তার প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে।

বিমানবন্দরে তিনি ভিআইপি মর্যাদা পেয়েছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক (ইডি) গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঢাকা পোস্টকে জানান, সকালে ড. ইউনূস টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বিমানবন্দর সূত্র তার প্যারিসে যাওয়ার কথা নিশ্চিত করেছে। তবে তার এ সফরের উদ্দেশ্য বা নির্ধারিত কর্মসূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত

কালের আলো/এসকে/এমএসআইপি