শয্যা ৫০০, রোগী আড়াই হাজার; খুলনা মেডিকেলে চরম দুর্ভোগ
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) শয্যাসংকট দিন দিন প্রকট হয়ে উঠছে। ৫০০ শয্যার এ হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসছেন দুই থেকে আড়াই হাজারেরও বেশি রোগী। অতিরিক্ত রোগীর চাপে শয্যা না পেয়ে ওয়ার্ডের মেঝে, বারান্দা, সিঁড়ির পাশ এমনকি চলাচলের পথেও বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের।