মশা বদলেছে, বদলায়নি প্রস্তুতি!
বাংলাদেশে ডেঙ্গুর ক্যালেন্ডার আর বর্ষার পাতায় আটকে নেই। জুন-জুলাইয়ের পরিচিত সংক্রমণ এখন গড়িয়ে যাচ্ছে সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত। শীতেও মিলছে আক্রান্তের খবর। একসময় যে রোগকে মৌসুমি আতঙ্ক হিসেবে বিবেচনা করা হতো, তা এখন বছরের প্রায় প্রতিটি সময়েই মানুষের জীবন কেড়ে নিচ্ছে। আর এই ভয়াবহতার কেন্দ্রে রয়েছে এডিস