ক্ষমতা থাকবে, স্বেচ্ছাচারিতা নয়—রাষ্ট্র সংস্কারে নতুন বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
একটি সরকার ক্ষমতায় আসবে, রাষ্ট্র পরিচালনা করবে, কিন্তু সেই ক্ষমতা কখনোই স্বেচ্ছাচারিতায় পরিণত হবে না—বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার এমন নিশ্চয়তা চান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্র পরিচালনার প্রতিষ্ঠানগুলোকেও এমনভাবে সাজাতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার জন্ম না