বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ট্রফি উন্মোচন

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ । ২:৩৮ অপরাহ্ণ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। ঢাকায় এই অনুষ্ঠানে দুই দলের অধিনায়ক বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ এবং পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি উপস্থিত ছিলেন।

এই সিরিজে স্বাগতিক বাংলাদেশ ঘরের মাঠের সুবিধা নিয়ে জয়ের লক্ষ্যে মাঠে নামবে। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুরে সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ওয়ানডে আগামীকাল ১১ মার্চ থেকে শুরু হচ্ছে, তারপর ১৩ ও ১৫ মার্চ যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। সব ম্যাচই ডে-নাইট ফরম্যাটে খেলা হবে।

বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সিরিজকে সামনে রেখে বলেন, এ বছর টাইগারদের অনেকগুলো ওয়ানডে ম্যাচ রয়েছে। তাই দল ভালোভাবে পরিকল্পনা করে প্রতিটি ম্যাচ ও সিরিজকে গুরুত্ব দিয়ে এগোতে চায়। দীর্ঘ বিরতির কারণে আগের ওয়ানডে পারফরম্যান্সে কিছুটা প্রভাব পড়লেও এখন নতুন করে ছন্দ ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।

অন্যদিকে সফরকারী পাকিস্তানও শক্তিশালী দল নিয়ে এসেছে এবং কঠিন প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা করছে। দুই দলের মধ্যে এই লড়াইয়ে কে শেষ পর্যন্ত ট্রফি জিতবে, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

কালের আলো/এসএম/এএএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন