গাজীপুরের সদর উপজেলা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। পরে তাকে জয়দেবপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার নয়নপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আল-আমিন শ্রীপুর উপজেলার বনকুরিয়া পুকুরপাড় গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে গাজীপুর সদরের রাজেন্দ্রপুর সেনানিবাসের পাশে নয়নপুর থেকে শীর্ষ মাদক কারবারি আল-আমিন হোসেনকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা উদ্ধার ও নগদ ৫ লাখ ১১ হাজার ৪৬০ টাকা জব্দ করা হয়েছে। পরে তাকে জয়দেবপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কালের আলো/আরডি/এমডিএইচ

গাজীপুর প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬ । ১১:৫৪ পূর্বাহ্ণ