বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মাঠে হাজির ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬ । ৫:১৩ অপরাহ্ণ

দীর্ঘ বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে টাইগাররা। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।

এই ম্যাচটি মাঠে বসে উপভোগ করতে টসের আগেই স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্টস বক্সে অবস্থান করছেন।

প্রতিমন্ত্রী মাঠে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

এদিকে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ফলে আগে ব্যাট করতে নামবে সফরকারী পাকিস্তান।

মিরপুরে দর্শকদের উপস্থিতিও চোখে পড়ার মতো। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচ ঘিরে স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

কালের আলো/এসএকে

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন