নেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ । ১:৫১ অপরাহ্ণ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অব্যাহত থাকার মধ্যেই প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার প্রতিশ্রুতি দিয়েছে ইরান।
আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট সেপাহ নিউজে বলা হয়েছে, যদি এই শিশুহত্যাকারী (নেতানিয়াহু) অপরাধী বেঁচে থাকে, তাহলে আমরা পূর্ণ শক্তিতে তাকে অনুসরণ করে হত্যা করবো।
এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দখলকৃত পূর্ব জেরুজালেম এবং তেল আবিবে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জীবন রক্ষায় তাড়াহুড়ো করে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় কয়েকজন ইসরায়েলি আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (১৫ মার্চ) ভোরে ওই হামলা চালানো হয়েছে বলে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলার আগে এ বিষয়ে পূর্ব জেরুজালেমের বাসিন্দাদের মোবাইলে সতর্কবার্তা পাঠানো হয়। এই সতর্কবার্তায় আসন্ন ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করা হয়েছিল।
কালের আলো/এসআর/এএএন
প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন