বিরোধীদলও জনগণের কল্যাণে কাজ করতে পারে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ । ২:৫৯ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিরোধীদলও যে জনগণের কল্যাণে কাজ করতে পারে আমরা সেই উদাহরণ তৈরি করব। মানুষের জন্য কাজ করব। মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে নিয়ে আসব।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুরে স্থানীয় দুঃস্থ পরিবারের মধ্যে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, দেশের ঘাড়ে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া হবে এমন কিছু আমরা মেনে নেব না৷

বিগত দিনে বাংলাদেশের জনগণের জন্য চীনের দেওয়া নানা উপহার হাইজ্যাক করা হয়েছিল এ কথা জানিয়ে আমির বলেন, চীন বিগত দিনের চেয়ে আরো বেশি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে এ প্রত্যাশা করি।

তিস্তা প্রকল্প বাস্তবায়নে দেশের মানুষের প্রয়োজনে যে কোনো কিছু করতে প্রস্তুত জামায়াত বলেও জানান তিনি।

এসময় চীনা রাষ্ট্রদূতসহ জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসআর/এএএন 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন