বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, হতাহতের শঙ্কা

বগুড়া প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ । ৩:৫৭ অপরাহ্ণ

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বেশ কিছু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহারের তিলকপুরে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

জানা গেছে, ট্রেনটি ঢাকা থেকে নীলফামারীর উদ্দেশে যাচ্ছিল। তিলকপুর স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনের পেছনের ৯টি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে।

দুর্ঘটনার পর থেকে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার প্রধান রেলপথে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এর ফলে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। ঈদযাত্রায় সাধারণ যাত্রীরা এতে দুর্ভোগে পড়েছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সান্তাহার ও ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে। দ্রুততম সময়ে লাইন পরিষ্কার করে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

কালের আলো/এসআর

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন