ইরানের গ্যাস ফিল্ডে আর হামলা চালাবে না ইসরায়েল: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ । ৯:২৯ পূর্বাহ্ণ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন ইরানের প্রধান গ্যাস ক্ষেত্র সাউথ পার্সে আর হামলা চালাবে না ইসরায়েল।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর আগে ইসরায়েল নিজ সিদ্ধান্তে ওই গ্যাস ফিল্ডে হামলা চালিয়েছিল বলে জানান তিনি।

নেতানিয়াহু অভিযোগ করেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্বকে চাপ দিতে চাইছে। তবে এই চেষ্টা সফল হবে না বলেও তিনি দাবি করেন।

এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনেনি। বরং ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়ে আগেই সতর্ক করা হয়েছিল।

কালের আলো/এসআর/এএএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন