গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এতে অংশ নেওয়া ১৮ থেকে ২০ জন নেতাকর্মীকে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
রোববার (২২ মার্চ) সকালে দোয়েল চত্বর থেকে টিএসসিগামী সড়কের মাঝামাঝি স্থান থেকে মিছিলটি শুরু হয়। সেটি সংক্ষিপ্ত সময়ের জন্য টিএসসি এলাকায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
পরে মিছিলকারীরা রাজু ভাস্কর্যের পাদদেশে কয়েক সেকেন্ড অবস্থানের চেষ্টা করেন। এ সময় ছবি ও ভিডিও ধারণ করে দ্রুত সেখান থেকে সরে যান। পরবর্তীতে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ফেসবুক পেইজ ও আইডি থেকে ছড়িয়ে পড়তে দেখা যায়।
সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, ‘শিকলবন্দি সকল রাজবন্দির মুক্তির দাবিতে’ এই বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়।
এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করেন। তারা ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবি জানান।
কালের আলো/এসআর/এএএন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ২২ মার্চ, ২০২৬ । ৭:০৮ অপরাহ্ণ