ঈদের ছুটি শেষে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন আবার আগের নিয়ম অনুযায়ী পরিচালিত হবে। নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং পুঁজিবাজারে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।
এছাড়া ব্যাংকের দাপ্তরিক সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
প্রতি বছর পবিত্র রমজান মাসে গ্রাহকদের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক দাপ্তরিক ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনে। সে অনুযায়ী রোজার সময় ব্যাংকের লেনদেন চলত সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এবং দাপ্তরিক সময় ছিল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে রমজান মাসের সময়সূচি নির্ধারণ করেছিল। সেখানে উল্লেখ করা হয়, পবিত্র রমজান মাস শেষ হলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম আবার আগের সময়সূচিতে ফিরে যাবে।
সে ধারাবাহিকতায় এখন ব্যাংক ও পুঁজিবাজার উভয় খাতেই পূর্বের নিয়ম অনুযায়ী লেনদেন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কালের আলো/আরডি/এমডিএইচ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ । ১২:৩৯ অপরাহ্ণ