ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক, আয়না ঘরের রূপকার লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৫ মার্চ) রাত ১২টার দিকে ঢাকার বনানীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ২০২৫ সালের ২২ মে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানা খালেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয় আদালত। শেখ মামুন খালেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে অবৈধভাবে শেয়ার ব্যবসা, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।
তদন্তকালে জানা যায়, তিনি ও তার পরিবারের সদস্যরা দেশত্যাগ করে বিদেশে পলায়ন করতে পারেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন নিষিদ্ধ করা জরুরি।
জানা যায়, ডিজিএফআই’কে রাজনৈতিক কাজে প্রথম সম্পৃক্ত করেন তৎকালীন ডিজি শেখ মামুন খালেদ। আওয়ামী লীগ সরকারের সময়ে জঙ্গি নাটকের প্রবক্তা বলা হয় তাকে। দুর্নীতি মাধ্যমে জলসিড়ি আবাসনের শতকোটি টাকা আত্মসাৎ করেছেন। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের ক্ষমতা অপব্যবহার করে হাজার কোটি টাকা অবৈধভাবে কামিয়েছেন।
কালের আলো/এম/এএইচ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ । ১:৫৩ পূর্বাহ্ণ