রাজধানীর মিরপুরে চিড়িয়াখানার সামনে থেকে কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিমকে আটক করেছে শাহ আলী থানা পুলিশ। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।
রোববার (২৯ মার্চ) বিকেল ৪টার দিকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, বিকেল ৪টার দিকে চিড়িয়াখানার সামনে থেকে জনতা কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিমকে আটক করে আমাদের খবর দেয়। আমরা তাকে আমাদের হেফাজতে রেখে মামলার খবর নিচ্ছি। যে থানার তার বিরুদ্ধে মামলা আছে সে থানায় তাকে হস্তান্তর করা হবে।
কালের আলো/এসআর/এএএন

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ । ৬:৪১ অপরাহ্ণ