একদিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নদীতে নিখোঁজ শিশুর

নাড়াইল প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ । ৯:৪১ অপরাহ্ণ

নড়াইলের কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে দুই শিশুর মধ্যে নিখোঁজ আব্দুল্লাহ শেখের মেয়ে আরিয়ার (৭) সন্ধান মেলেনি ১ দিন পার হলেও। এ ঘটনায় এখনও আতঙ্ক ও শোকের ছায়া বিরাজ করছে ওই এলাকায়।

রোববার (২৮ মার্চ) সকাল থেকে দিনব্যাপী খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল চিত্রা নদীতে অভিযান চালিয়েও আরিয়ার সন্ধান পাওয়া যায়

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ) সকালে মহিষখোলা গ্রামে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু আরিয়া ও একই গ্রামের শিশু রাফিয়া (৮)। পরে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বিকেল ৩টার দিকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে যাদবপুর এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে শিশু রাফিয়ার মরদেহ উদ্ধার করেন। পরে খবর পেয়ে কালিয়া ফায়ার সার্ভিস, খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা রবিবার সকাল থেকে নদীতে উদ্ধার অভিযান শুরু করে৷ তবে দিনব্যাপী উদ্ধার অভিযান চললেও আরিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নড়াইল ফায়ার সার্ভিস স্টেশন লিডার মো. শামসুজ্জামান জানান, রবিবার সকাল ৭টা থেকে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান পরিচালনা করে দিনভর চেষ্টা চালালেও শিশু আরিয়ার সন্ধান পাওয়া যায়নি। পরে বিকেল সাড়ে ৩টার দিকে পরিবারের সম্মতিতে উদ্ধার অভিযান সাময়িকভাবে সমাপ্ত করা হয়।

 কালের আলো/এসাআর/এএএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন