সাবেক মন্ত্রী আনিসুল, তৌফিকা করিমসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬ । ৩:০১ অপরাহ্ণ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার বান্ধবী তৌফিকা করিম এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভুঞা জীবনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এতথ্য নিশ্চিত করেন।

সিআইডির পরিদর্শক মো. আশরাফুল ইসলাম তাদের দেশত্যাগ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামিরা সংঘবদ্ধভাবে সর্বমোট ২৪ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ২১ টাকা চাঁদাবাজির মাধ্যমে অর্জন করেছেন এবং অপরাধলব্ধ অর্থ পাচার করেছেন। এ ঘটনায় এ বছরের ১১ জানুয়ারি ভাটারা থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়। মামলার ঘটনাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্তদের বিদেশ গমনাগমন রোধ করা একান্ত প্রয়োজন।

কালের আলো/এসএকে

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন