শিগগিরই জ্বালানি তেলের দাম নিয়ে সিদ্ধান্ত জানানো হবে: জ্বালানি বিভাগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬ । ৬:০২ অপরাহ্ণ

জ্বালানি তেলের দাম নিয়ে সরকার বিচার-বিশ্লেষণ করছে। এ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

সোমবার (৩০ মার্চ) জ্বালানি বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এখন পর্যন্ত সারা দেশ থেকে অবৈধভাবে মজুদ করা ২ লাখ ৮৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, জনগণের মধ্যে এখনও অতিরিক্ত জ্বালানি তেল কেনার প্রবণতা দেখা যাচ্ছে। অনেকেই বাড়তি তেল কিনে বাসাবাড়িতে মজুদ করছেন। বর্তমানে দেশে ১ লাখ ৩৩ হাজার টন জ্বালানি মজুদ আছে। ইন্দোনেশিয়া থেকে আরও দুই কার্গো জ্বালানি তেল বাংলাদেশে আসবে। এপ্রিলে দেশে কয়েকটি জাহাজে ১ লাখ ৫৪ হাজার টন জ্বালানি তেল আসবে। এর মধ্যে আজ একটি এবং ৩ এপ্রিল আরেকটি জাহাজ আসবে।

কালের আলো/এসএকে

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন