রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রাজশাহী প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ । ৬:৫৪ অপরাহ্ণ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সংক্রামক রোগ হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আব্দুর রহমান। বয়স ৬ মাস। শিশুটির বাবার নাম মাহবুর রহমান। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাজারামপুর গ্রামে মাহবুর রহমানের বাড়ি।

রামেক হাসপাতালের শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৬টার দিকে শিশু আব্দুর রহমান মারা যায়।

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার বেলা ১২টা থেকে বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত সময়ের মধ্যে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শুধু এই বাচ্চাটির মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২০ জন। ছুটি দেওয়া হয়েছে চারজনকে। হামের আইসোলেশন ওয়ার্ডে এখন রোগী ১৩২ জন। এ পর্যন্ত মোট রোগী ভর্তি হয়েছেন ৩৪০ জন।

কালের আলো/এম/এএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন