রাজশাহীতে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা গ্রেপ্তার

রাজশাহী প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ । ৫:৪৬ অপরাহ্ণ

রাজশাহীর তানোর থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব। এই ব্যক্তির নাম জসিম উদ্দিন জুয়েল (৩৩)। তার বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার কুশারঘোপ গ্রামে।

শুক্রবার সকাল ৮টার দিকে র‌্যাব-৫ এর রাজশাহীর সদর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তানোরের কচুয়া নামাপাড়া গ্রামের ইয়ার উদ্দিনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ট্রাক, দেশীয় অস্ত্র, ডাকাতির বিভিন্ন সরঞ্জাম ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পরে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১২ এর একটি দল বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। পরে রাজশাহীতে অভিযান চালিয়ে এই ডাকাত দলটির মূলহোতাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার পাঁচজন দীর্ঘদিন ধরে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর এলাকায় দেশীয় ধারালো অস্ত্র ও ছুরি ব্যবহার করে ডাকাতি করে আসছলেো। মূলহোতা জুয়েল দুর্ধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুরসহ রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার জুয়েলকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

কালের আলো/এম/এএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন