দেশে ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠান সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে চতুর্থ জাতীয় অর্থনৈতিক শুমারি প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
তিনি বলেন, দেশে ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠান সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প না বাড়লে সরকারের আয় বাড়বে না।
শুধু রপ্তানির ওপর নির্ভর করে থাকলে অর্থনীতি বেশিদূর আগাবে না জানিয়ে তিনি বলেন, দেশে উদ্যোক্তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। উদ্যোক্তাদের ভোগান্তি নিরসনে সরকারের সরকারের প্রচেষ্টা ও সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের বাস্তবতা যতটাই অস্বস্তিকর হোক না কেন; তা মেনে নিয়ে এগোতে হবে। এ জন্য মানসম্পন্ন তথ্য দরকার।
কালের আলো/এসএকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ । ৫:৪০ অপরাহ্ণ