ইসলামাবাদে ব্যর্থ আলোচনা নিয়ে পুতিন-পেজেশকিয়ান ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ । ৮:২৪ অপরাহ্ণ

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রবিবার এক ফোনালাপে তারা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বলে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার বিস্তারিত পুতিনকে অবহিত করেছেন পেজেশকিয়ান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ‘উত্তেজনা প্রশমনে’ মস্কোর অবস্থানের প্রশংসা করেন এবং পুতিনকে ধন্যবাদ জানান তিনি।

ফোনালাপে পুতিন মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে এবং ‘ন্যায়সংগত ও স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠায় তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার ‘প্রস্তুতি’ ব্যক্ত করেন।

উল্লেখ্য, পাকিস্তানে দীর্ঘ ম্যারাথন আলোচনার পরও কোনও চুক্তিতে পৌঁছাতে পারেনি ওয়াশিংটন ও তেহরান।

সূত্র: এপি

কালের আলো/জেএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন