ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ । ৯:৪০ পূর্বাহ্ণ

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ২১২ লিটার ডিজেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১২ এপ্রিল) রাতে চুয়াডাঙ্গা দর্শনা সীমান্তের বড়বলদিয়া গ্রামের হেলাতলা এলাকায় এসব ডিজেল উদ্ধার করা হয় ।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাতে বড়বলদিয়া বিওপির টহল দল নায়েক ইব্রাহিমের নেতৃত্বে হেলাতলা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় এক ব্যক্তি ভ্যানযোগে সীমান্তের দিকে যাচ্ছিল একটি ড্রাম নিয়ে।

কালের আলো/ এসাআর/ এএএন 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন